ছাতক প্রতিনিধি
ছাতকের গদারমহল ও কান্দিগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী সভা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় হৃদরোগে আক্রান্ত (হার্ট এ্যাটাকে) হয়ে মৃত্যুবরণ করেন উত্তর খুরমা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি কাছন মিয়া।
সভা শেষে শনিবার দুপুরে তিনি বাড়ি ফেরার পথে ফুরকাননগর গ্রাম এলাকায় হার্ট
এ্যাটাকে আক্রান্ত হন। কাছন মিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।
এদিকে আ.লীগ নেতা কাছন মিয়ার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।


