সমকালের সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

অভিজিৎ রায় ও আলাউর রহমান
সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে শনিবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বেলা ১১ টায় শহরের আলফাত স্কয়ারে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচীতে গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।
দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সমকালের জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে, প্রথম আলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের সময়’এর সম্পাদক সেলিম আহমদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আব্দুস সালাম, চ্যানেল ২৪’এর    
জেলা প্রতিনিধি এ আর জুয়েল, দৈনিক ইত্তেফাকের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাই, দৈনিক সুনামগঞ্জের ডাক’র ব্যবস্থাপনা সম্পাদক মানব তালুকদার, বাংলা নিউজ ২৪’এর জেলা প্রতনিধি আশিক পীর, দৈনিক সিলেট বানী’র জেলা প্রতিনিধি মাসুক মিয়া, সাংবাদিক শহীদ নূর ও সোহেল আহমদ, ছাত্রনেতা রইসুজ্জামান, রায়হান উদ্দিন, জেলা সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় প্রমুখ। মানবন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুহৃদ আলাউর রহমান, আনোয়ার হোসেন, বরাত শেখ, তানভির আহমেদ, সাব্বির আহমেদ, মো. সুমন মিয়া, রুবেল আহমদ, দুর্জয় দত্ত পুরকায়স্থ, ফারদীন হাসান, শুভ চন্দ, রাখিব রায়হান, অমিত দাস, জাকারিয়া ইমন, শরিফুজ্জামান, মো. আজাদ, নিগার সুলতানা, হুসনে হিরা, নিশরাত জাহান, মিতা তালুকদার, তাজিনা হাসান সুমাইয়া, মাহফুজা আক্তার, তাঞ্জিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, মনোয়ারা আক্তার, মাহফুজা আক্তার, অর্চি নাগ, রাখি তালুকদার, রেদওয়ান আহমেদ, স্পন্দন, বাবু প্রমুখ।
এর আগে ডিএস রোড থেকে মিছিল করে আলফাত স্কয়ারে যান প্রতিবাদী গণমাধ্যম কর্মী ও সমকাল সুহৃদ সমাবেশের বন্ধুরা।
বক্তারা আব্দুল হাকিম শিমুলের খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বলেন,‘সরকারী দলের গ্রুপিং কোন্দলে দেশের বিভিন্ন অঞ্চল অশান্ত হয়ে ওঠেছে। তাদের নিজেদের মধ্যে গুলাগুলিতে নিরীহ মানুষ এবং গণমাধ্যম কর্মীরাও প্রাণ হারাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে গণমাধ্যম কর্মীরা রাজপথের আন্দোলনে নামতে বাধ্য হবে’। বক্তারা অবিলম্বে শিমুল’এর খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।