সু.খবর রিপোর্ট
ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলার ১৪৬টি সমবায় সংগঠনের মধ্যে ৫৬টি সংগঠন সমবায়ের র্যালিতে অংশগ্রহণ করে। র্যালি শেষে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে একটি আত্মনির্ভশীল ও বৈষম্যহীন জাতি এবং সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের সর্বস্তরের মানুষ সমবায়ের পতাকাতলে এসে নিজের, সমাজের এবং রাষ্ট্রের উন্নয়নে অংশ নেয়ার আহবান জানান বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতির সভাপতি সেক্রেটারী আজিজুর রহমান, সমবায়ী সংগঠক শাহ আলম, জাহাঙ্গির আলম, গৌছ উদ্দিন খান, খায়রুল আলম, সামছুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার ৫ জন শ্রেষ্ঠ সমবায়ী ও ৪ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সিসিএফ কর্মকর্তা-কর্মচারী শ্রমিক সমবায় সমিতি, পান্ডব সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, হায়দরপুর মৎস্য সমাবায় সমিতি এবং সততা সঞ্চয় ও ঋণ দান সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক হিসেবে জাহাঙ্গির আলম, খায়রুল আলম, গৌছ উদ্দিন খান, শাহ আলম ও সামছুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।
শান্তিগঞ্জ
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে শান্তিগঞ্জ এফআইবিডিভির হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ।
ও স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন,শান্তিগঞ্জ থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন, মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, মিনা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এ এল জি জামান চৌধুরী, সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, সমবায়ী জুবেল আহমদ, আবু খালেদ চৌধুরী, উদয়ন ঋন দান কর্মসূচীর সাধারণ সম্পাদক তোফজ্জুল হোসেন, সমবায়ী নোমান আহমদ প্রমুখ।
বিশ্বম্ভরপুর
৫০ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার উসমান হায়দার, পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ লোকমান হোসেন ও মো. আবুল কালাম।
তাহিরপুর
‘বঙ্গবন্ধু দর্শন সমবায় উন্নয়ন’ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে তাহিরপুর উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের কাজ শুরু করা হয়। এ উপলক্ষে একটি র্যালি তাহিরপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির।
এছাড়াও অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কমকর্তা মো. সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান নুরুল হক, তাহিরপুর উপজেলা সহকারী প্রোগ্রাম অফিসার ইমরান হোসেন প্রমুখ।
এতে বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
ধর্মপাশা
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মপাশায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর উদ্যোগে শনিবার বেলা ১১টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। স্বাগত বক্তব্য দেন, উপজেলা সমাবায় কর্মকর্তা মো. আবুল কালাম ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, যুব উন্নয়ন দপ্তরের অফিস সহকারী একেএম সামছুল আলম প্রমুখ।
দোয়ারাবাজার
বেলা ১১টায় দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় সমবায় দিবসের সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মো. ফয়সল আহমদ। উপজেলা সমবায় সমিতির সভাপতি রিংকু দেব’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান সফিকুল ইসলাম, সমবায় সমিতির সহ সভাপতি দিলিপ দাস প্রমুখ।
জগন্নাথপুর
বেলা ১১টায় উপজেলা পরিষদ থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে রাধারমণ মিলনায়তনে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, সমবায়ী আশরাফুল হক, চাঁদনী বেগম প্রমুখ।
শাল্লা
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫০তম সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে শাল্লা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়। র্যালিটি শাল্লা উপজেলা সদরের কয়েকটি রোডে প্রদক্ষিণ করেন উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা হল রুমে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয় হয়। সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের পেছনে সমবায়ের অবদান উল্লেখযোগ্য। সমবায় হবে উৎপাদনমুখী। সমবায়ের বিভিন্ন সমিতিকে সঙ্গে নিয়ে সবার সম্মিলিত উদ্যােগের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে অনেক অবদান রাখছে সমবায় সমিতি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মোক্তাদির হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ নয়ন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস-চেয়ারম্যান অমিতা রাণী দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর কবির খান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃছাত্তার মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম প্রমুখ।


