Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সমশের আলীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সমশের আলীর উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার এক নিরীহ যুবকের উপর মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর বাজারে সরিয়ত আলী তালুকদার সমাইয়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সমশের আলীকে নির্মম নির্যাতনের পর এখন তার উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা সমশের আলীর উপর চেয়ারম্যানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুহেল আহমদ, ফয়েজ উদ্দিন, আমির বাদশা, তুফাজ্জুল, ছাদিক মিয়া, আল আমিন, আমিন উদ্দিন, আব্দুল গফুর, আবুল হাসনাত, ছায়েদ গনি, জসিম উদ্দিন, রুবেল মিয়া, আব্দুল লতিফব, আব্দুল খালিক, আঃ জলিল, আঃ রহমান, মমশির আলী, রফিক মিয়া, সুমন, জুবায়ের আহমদ, মঈনুল, রাজু আহমদ, সমশের আলী প্রমুখ।