সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি

স্টাফ রিপোর্টার
সেবার উদ্ভাবন, এবার সেবায় ডিজিটাইজেশন’ এই শ্লোগানে সুনামগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর           আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।  
এ সময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, টিআইবির’র সাবেক সভাপতি নুরুর রব চৌধুরী, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজারে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা অসিম সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ  ইদ্রিস আলী বীর প্রতীক। সভায় আরো বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারি প্রমুখ।