দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সমাজসেবী গোলাম মোস্তফার অর্থায়নে ও শ্রমিক নেতা বজলুর রহমানের সার্বিক সহযোগীতায় পাগলা ইক্বরা ক্যাডেট মাদ্রাসা, পাগলা সরকারি হাইস্কুল এন্ড কলেজ ও পাগলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪শত পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, পাগলার লাবলু মিয়া, মর্তুজ আলী, চান মিয়া, রাসেল আহমদ,এন এ নাহিদ ও সাহেল আহমদ সহ প্রমুখ।
- ধর্মপাশায় বন্যার্তদের মাঝে এমপি শামীমা শাহরিয়ারের ত্রাণ সহায়তা বিতরণ
- বিশ্বম্ভরপুরে শিক্ষকদের মাঝে প্রণোদনা ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ


