স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে আজ মঙ্গলবার সমাবেশ করবে সুনামগঞ্জ জেলা বিএনপি। সেই লক্ষ্যে সোমবার বিকালে জেলা বিএনপি সুনামগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করছেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।
তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন বিদেশ ছাড়া খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না। সেই জন্য আমরা বার বার সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার সেই দাবি না মেনে দিন দিন খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা তাঁর সুচিকিৎসা নিশ্চিতের জন্য বিভিন্ন কর্মসূচী নিয়ে রাজপথে আছি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মইউদ্দিন সোহেল, নাদের আহমদ, রেজাউল হক, অ্যাড. শেরেনুর আলী, আবুল মনসুর শওকত, আনসার উদ্দিন, আনিসুল হক, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাড. ফজলুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, সদস্য নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য নজির হোসেন।


