সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মহব্বতপুর বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন সমুজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রভাষক সলিলেন্দু তালুকদার, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আতর আলী, রফিকুল ইসলাম, তালেব আলী, পিটিআই কমিটির মারাজ আলী, স্কুলের সাবেক শিক্ষক বিনয় ভুষন পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা ফজলু মিয়া, সহকারী প্রধান শিক্ষক বজ্রলাল দে, প্রভাষক রোকনুজ্জামান,মো. জালাল উদ্দিন, সাদেক মিয়া, তৌহিদুল ইসলাম, গাজীউর রহমান, বিধান চন্দ্র দাস,  বজলুর রশিদ, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবু হানিফা, অফিস সহকারী আব্দ ছাত্তার, মো. গোলাম কিবরিয় কবির, আব্দুল মোতালেব, মৌলানা সিরাজুল ইসলাম, মো. সেকান্দর আলী, সাইদুল ইসলাম জিলানি, ব্রিটা রানী দাস, আছমা আক্তার, তাহমিনা আক্তার, কামাল হোসেন প্রমুখ।