সু.খবর ডেস্ক
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ২০০৮ সালের ৪৩ (১) বিধি অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া দুদকের অনুসন্ধানে আরও দেখা গেছে, আমিাংল ইসলাম তাঁর স্ত্রীর নামে গাজীপুরের চান্দনা মৌজায় ১১ দশমিক ৫ শতাংশ জমি, টাঙ্গাইলের নাগরপুরে ১ একর ১৩ শতাংশ জমি ও গাজীপুরে আরও ৫ দশমিক ৫ শতাংশ জমি কিনেছেন। গাজীপুর ও টাঙ্গাইলে পাওয়া এসব জমির মোট দাম ১ কোটি ৭৫ লাখ টাকা। দুদকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে জমি কেনার অর্থের উৎস দেখাতে পারেননি আমিরুল। এ কারণে অনুসন্ধানের পর আজ
তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন,‘ সাময়িক বরখাস্তের পাশাপাশি সাধারণ নাগরিককে যেভাবে আইনের মুখোমুখি হতে হয় বরখাস্ত হওয়া কর্মকর্তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
দুদকের অফিস আদেশে বলা হয়, আমিরুল ইসলাম ২০১৬-১৭ অর্থবছরে তার আয়কর বিবরণীতে গচ্ছিত অর্থের পরিমাণ শূন্য দেখিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধানকালে ১২ লাখ ৮৬ হাজার ৮৪৪ টাকার অপ্রদর্শিত অর্থ পাওয়া যায়। যা তার নথিতে গোপন করেছেন।
- নার্সিং ইউনিষ্টিটিউট আমাদের স্বাস্থ্য সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে -পীর মিসবাহ এমপি
- প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের পাশে বকুল চৌধুরী ও তার স্ত্রী


