সম্মিলিত সামাজিক আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন

সম্মিলিত সামাজিক আন্দোলন, সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক সভা গতকাল শনিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সুনামগঞ্জের খবরের সম্মেলন কক্ষে প্রগতিশীল রাজনীতিবিদ রমেন্দ্র কুমার দে মিন্টু সভায় সভাপতিত্ব করেণ। জেলা উদীচী সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকসি ইকবাল আহমদ। সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক বিভাগীয় সমন্বয়ক ও সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, উন্নয়ন সংগঠন ও রাজনীতিবিদ নির্মল ভট্টাচার্য্য, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের       সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, সংগঠনের মৌলভীবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মশাহিদ আহমদ ও সংস্কৃতিকর্মী পুলক রাজ প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাড. শাহানা রব্বানী ও রমেন্দ্র কুমার দেব মিন্টুকে।  
সভায় সকলের সর্বসম্মতিক্রমে নির্মল ভট্টাচার্যকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিঠি গঠন করা হয়।  (প্রেস বিজ্ঞপ্তি)