স্টাফ রিপোর্টার
দলীয় লোকজন ও কর্মী সমর্থকদের নিয়ে সম্মেলন স্থলে আসতে উভয় গ্রুপের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের দ্বারা বাধাগ্রস্ত ও হয়রানির শিকার হতে পারেন বলে আশংকা করছেন অনেকেই। একাধিক গোয়েন্দা সংস্থার লোকজন বিষয়টি নিয়ে কাজ করছেন।
র্যাব ৯ সুনামগঞ্জ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হায়াতুন-নবী ও পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন কাউকে আইনশৃংখলা পরিস্থিতি বিঘœ ঘটানোর সুযোগ দেয়া হবে না। তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট বলেন,‘এধরনের কোন কিছু করার কোন সুযোগ কাউকে দেয়া হবে না। আমাদের নেতাকর্মীরা কাউকে রাস্তা-ঘাটে কোন ধরনের বাধা দিবেন না। আমরা চাই সম্মেলর সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। কেউ যদি নিজেরা এই পরিবেশ সৃষ্টি করেন তাহলে আমাদের করার কিছুই নেই। ’
জানা যায়, ছাতক দোয়ারাবাজার উপজেলা উভয় গ্রুপের নেতাকর্মীরা বিভিন্ন নৌযান ও সড়কপথে শহরে আসবেন। এই দু’টি পথে সুরমা নদী ও আমবাড়ি সড়কের যে কোন স্থানে ঝটিকা বাধার মুখে পড়তে পারেন উভয় গ্রুপের নেতাকর্মীরা। দিরাই-শাল্লা উপজেলার লোকজন ও নেতাকর্মীরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার যে কোন স্থানে বাধাগ্রস্ত হতে পারেন। দক্ষিণ ছাতকের লোকজন জাউয়ারাবাজার, পাগলাবাজারসহ একাধিক স্থানে বাধার শিকার হতে পারেন। এদিকে সদর উপজেলার সুরমা নদীর পশ্চিম ও উত্তর পাড়ের লোকজন তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ধর্মপাশা উপজেলার লোকজন নদী পথে বাধার শিকার হতে পারেন। অনেকেই সুরমা সেতুর উপর আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাশে হয়রানির শিকার হতে পারেন। জেলা সদরের সম্মেলন স্থলে আসার এসব পথে সামনে পেছনে একাধিক স্থানে প্রতিপক্ষ গ্রুপের অতি উৎসাহী কিছু লোকজনের কারণে এসব পরিবেশ সৃষ্টি হতে পারে।
র্যাব ৯ সুনামগঞ্জ এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হায়াতুন-নবী বলেন,‘ সম্মেলন উপলক্ষে শহরসহ আশ পাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকে ও সাদা পোশাকে আমাদের সদস্যরা সার্বক্ষণিক টহল দিবে ও মাঠে কাজ করবে। কোথাও কেউ আইনশৃংখলা পরিস্থিতির বিঘœ ঘটালে তাৎক্ষণিক আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আজিজ বলেন,‘ আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমাদের আশা এ ধরনের কোন কিছু ঘটবে না, কোথাও খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এমপি মুহিবুর রহমান মানিক বলেন,‘ আমরা শুনছি আমাদের নেতাকর্মীদের রাস্তা-ঘাটে নানাভাবে বাধাগ্রস্ত করা হবে। তবে আমরা সব বাধা উপেক্ষা করেই সম্মেলনে আসব। দীর্ঘদিন পর সম্মেলন হচ্ছে এতে যদি আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আসতে বাধা দেয়া হয় তাহলে এটা হবে আওয়ামী লীগের দুর্ভাগ্য ও ব্যর্থতা। আওয়ামী লীগ সরকারে আছে, রাস্তাঘাটে এধরনের কিছু হলে রাষ্ট্রের সকল আইনশৃংখলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’
- আজ সুনামগঞ্জসহ সারাদেশের ১৮টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- মিছিল-শোডাউন করে সম্মেলন সফলের আহ্বান


