সম্মেলন সফল করতে তাহিরপুর উপজেলা আ.লীগের সভা

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
আগামী ২৫মে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন সফল করতে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা¡ আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী সম্মেলনে যারা পদ পদবী পেতে চান, তারা বাংলাদেশ আওয়ামী লীগের পতাকাতলে এসে কাজ করেন। বাঁকা পথে হেটে কোন লাভ নেই। এতে করে নিজেই বিভ্রান্তিতে পড়বেন। তিনি সম্মেলনকে সফল ও সার্থক করে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সহ সভাপতি আলাখছ উদ্দিন খন্দকার, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউপি সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সেলিম হায়দার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, বালিজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষা মিয়া, সাবেক সাধারন সম্পাদক মিলন তালুকদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক সামায়ুন কবির, উপজেলা যুব মহিলালীগ সভাপতি আইরিন আক্তার, বাদাঘাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক রফিক আহমদ মানিক প্রমুখ।
সভা শেষে নেতাকর্মীদের উপস্থিতে সম্মেলন সফল করতে বিভিন্ন উপ—কমিটি গঠন করা হয়।