স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
প্রতিযোগিতায় ১১টি উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তান শতাধিক প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক বাবর আলী মীর, অতিরক্তি জেলা প্রশাসক(রাজস্ব)
মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বেগম আইনুর আক্তার পান্না, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্যসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
- সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ সিলেট ও হবিগঞ্জের মেয়রের জামিন আপিলে বহাল
- প্রাথমিক শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের ক্ষমতা স্থগিত


