সরকারি কলেজে বসন্ত বরণ

স্টাফ রিপোর্টার
ছাত্র ছাত্রীদের নানা রঙ্গিন সাজে রঙ্গিন পোশাকে সুনামগঞ্জ সরকারী কলেজে আয়োজনে বসন্ত বরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সরকারী কলেজের অর্নাস ভবনের সামনে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক্ষ জাকির হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী কলেজের প্রফেসর আব্দুস ছাত্তার।
এছাড়াও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রসুন কুমার মজুমদার, ইংরেজেী বিভাগের সহকারী অধ্যাপক ইবা রায়।
এছাড়াও বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী হুমায়ুন কবির, হাফিজুর রহমান লিটন, দিপাল ভট্রার্চায, মারজানা বেগম প্রমুখ।    
আলোচনা সভার পরে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।