স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারী কলেজের ¯œাতক সম্মান শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন শিক্ষকরা। পরে ¯œাতক সম্মান শ্রেণির ভর্তি কমিটির আহ্বায়ক মো. নূরে আলমের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস ছাত্তার, প্রফেসর কল্পনা তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন,‘নবীন শিক্ষার্থীরা পড়াশুনায় যেমন মনোযোগি হবে, তেমনি তাদেরকে এই কলেজ ক্যাম্পাসের দীর্ঘদিনের সুশৃঙ্খল পরিবেশ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধও থাকতে হবে’।


