সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা রাকিব আহমদ সুমন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রভাংশ তালুকদার বিপ্টু।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া, জেলা ছাত্রলীগ নেতা সিরাজ আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা মো. সুজন আহমদ,আরিফুল ইসলাম মিয়াজি, মেশন উদ্দিন, মোজাম্মেল হক প্রমুখ।


