স্টাফ রির্পোটার
দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউটস ইউনিট। রবিরার সকাল ১১ টায় কলেজ অডটরিয়ামে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তাঁরা। রোভার মেট হাফিজুর রহমান লিটনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ প্রসুন কুমার মজুমদার, কলেজ রোভার স্কাউটস এর আরএসএল ও রাষ্ট্র বিজ্ঞানের
অধ্যাপক জমসেদ আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার লিডার রায়হান উদ্দিন, সরকারি কলেজ রোভার স্কাউটসের এসআরএম আহমেদ ইন্তে মাসুম, রোভার মেট ইবনে জাকারিয়া প্রমুখ।
- দিরাইয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
- তাহিরপুরে ধাওয়া খেয়ে পালালেন ইউপি সদস্য ও পাউবো কর্মকর্তা


