স্টাফ রিপোর্টার
সদর উপজেলার পৈন্দা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধিন নারাইনপুর গ্রামের কাছের সরকারি খাল রকম ভূমি অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণ ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে নারাইনপুর গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে মো. হাবিবুর রহমানকে ৩ দিনের দিনের বিনাশ্রম কারাদ- ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দ-াদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মামুন খন্দকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নারাইনপুর গ্রামের কাছের সরকারি খাল দখল করে মাটি ভরাট করে অবৈধভাবে রাস্তা নির্মাণ করেন গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে মো. হাবিবুর রহমান। পৈন্দা ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেন সরেজমিনে গ্রামে গিয়ে খাল দখল করে রাস্তা নির্মাণ করতে বাধা দেন। কিন্তু কোন বাধা নিষেধ শুনেনি হাবিবুর রহমান। বিষয়টি তিনি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মামুন খন্দকারকে জানান। বুধবার বেলা ১১ টায় সদর থানার এসআই বশির আহমদ নারাইনপুর গ্রাম থেকে হাবিবুর রহমানকে আটক করেন। পরে হাবিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেন, সদর উপজেলা ভূমি অফিসের পেশকার মো. সালাউদ্দিন ও সদর থানার এসআই বশির আহমদ।


