স্টাফ রিপোর্টার
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর শনিবার। ঐ দিন সকাল ১০টা থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার ভর্তি কমিটির সদস্য সচিব ও সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-২০২০ শিক্ষাবর্ষে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ৩য়, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণিতে ছাত্র ও সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্রী ভর্তি করা হবে। ভর্তির আবেদন ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আগামী ১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ২১ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
- দুর্নীতির অভিযোগে দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা
- জাউয়াবাজারে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০


