Deprecated: Required parameter $month follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $day follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $year follows optional parameter $hour in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/bangla-date-display/uCal.php on line 146

Deprecated: Required parameter $display_count follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292

Deprecated: Required parameter $total_shares follows optional parameter $sharing_type in /home/sites/30a/d/d0e954554d/archive/wp-content/plugins/sassy-social-share/public/class-sassy-social-share-public.php on line 292
সরকারি বেতন শুরু হয়েছে শিক্ষক কর্মচারীদের – সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক

সরকারি বেতন শুরু হয়েছে শিক্ষক কর্মচারীদের

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সবচেয়ে প্রত্যন্ত উপজেলা শাল্লা কলেজের শিক্ষক—কর্মচারীরা বৃহস্পতিবার থেকে সরকারি কলেজের বেতন পাওয়া শুরু করেছেন। একই দিনে বেতন উত্তোলন করেছেন ধর্মপাশা সরকারি কলেজের শিক্ষক কর্মচারীরা। সরকারি করণের ঘোষণা দেবার প্রায় আড়াই বছর বেতন পেয়ে খুশি এই দুই কলেজের শিক্ষক কর্মচারীগণ।
২০১৮ ইংরেজির আট আগস্ট একসঙ্গে জেলার ছাতক, দোয়ারাবাজার, জগন্নাথপুর, বিশ^ম্ভরপুর, জামালগঞ্জ, দিরাই, ধর্মপাশা, ছাতক ও তাহিরপুরের বাদাঘাট কলেজ সরকারি করণের গেজেট হয়।
এরমধ্যে কেবল শাল্লা ও ধর্মপাশা কলেজের শিক্ষক কর্মচারীরা সরকারি কলেজের শিক্ষক কর্মচারী হিসেবে বেতন পাওয়া শুরু করেছেন। অন্যরা এমপিওভুক্ত কলেজ হিসেবে এই মাসেও বেতন উত্তোলন করেছেন।
শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুশ শহীদ বললেন, শিক্ষকতা জীবনের বড় পাওয়া এটি। বৃহস্পতিবার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বেতন উত্তোলন করেছি। এটি কত যে আনন্দের, তা বুঝানো যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী’র প্রতি অশেষ কৃতজ্ঞতা। সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকলের কাছেই ঋণি আমরা। তিনি জানালেন, ১৬ জন শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী বৃহস্পতিবার সরকারি কলেজের বেতন উত্তোলন করেছেন।
একই ধরণের অনুভূতির কথা জানিয়ে, ধর্মপাশা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ তালুকদার বললেন, ২২ শিক্ষকসহ ৩০ কর্মকর্তা—কর্মচারী বৃহস্পতিবার থেকে সরকারি বেতন ক্রমান্বয়ে পাওয়া শুরু করেছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল মান্নান বললেন, সরকারি হওয়া সকল কলেজের বেতন বাজেট প্রাপ্তি সাপেক্ষে শুরু হবে পর্যায়ক্রমে। প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। সরকারি বেতন শুরু হবার আগে পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকরা এমপিও নীতিমালা অনুযায়ী বেতন পাবেন।