স্টাফ রিপোর্টার
জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান সেন্টুর উদ্যোগে শহরতলীর হাছননগর এলাকার সরকারি শিশু পরিবারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি শিশু পরিবারের ভেতর এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সরকারি শিশু পরিবারের পরিচালক তাহেরা আক্তার, শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ নেতা খালেদ মাহমুদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত তালুকদার জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা দিপংকর কান্তি দে, লিকন আহমেদ, অমিয় মৈত্র, জ্যোতির্ময় বণিক দীপ্ত প্রমুখ।


