স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি নেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে জেলা ছাত্র ইউনিয়নের আয়োজনে শহরের আলফাত
স্কয়ারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও পুলক তালুকদারের পরিচালনায় মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের শহর সংসদের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক দুর্জয়, জেলা শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক পাপ্পু সরকার, শহর সংসদের সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়া (বাবুল), দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাইদুল ইসলাম, মিজানুর রহমান, শচীন পাল, সজীব কুমার দে, শুভ, সাহেল প্রমুখ। সমাবেশে বক্তারা সুনামগঞ্জ সরকারি কলেজে অতিরিক্ত সেশন ফি না নেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে আহবান জানান।


