সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে মহিলা সমাবেশ

স্টাফ রিপোর্টার
জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকার আপিনর নগরের কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনের পরিচালনায় ও কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি জসিম উদ্দিন দিলীপের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  
রাখেন, পিটিআই সুপার বিপ্লব কান্তি দাস।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সুলেমান মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার ও কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুন। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিখা দাস গুপ্ত, হোমায়রা বেগম, মনিকা বিশ্বাস,যোগমায়া পুরকায়স্থ, সুপ্রিয়া দাস, শারমীন সুলতানা, মজিবুন নাহার নীপা প্রমুখ।
সমাবেশে বক্তারা সরকারের জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কার্যক্রম, নারী শিক্ষার প্রসার, কমিউনিটি ক্লিনিক ও প্রসূতি মায়ের স্বাস্থ্য সেবা, শিশু মৃত্যুর হার রোধ, বাল্য বিয়ে প্রতিরোধ, প্রাথমিক শিক্ষায় বছরের শুরুতে সবার হাতে নতুন বই তোলে দেয়াসহ নানা উন্নয়ন কার্যক্রম ও উন্নয়ন ভাবনা তোলে ধরেন।