ছাতক প্রতিনিধি
স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে ব্যয়কে সরকার বিনিয়োগ হিসেবে বিবেচনা করে তথ্য-প্রযুক্তি নির্ভর একটি শিক্ষিত জাতি গঠনে কাজ করে যাচ্ছে। শিক্ষাকে বৃত্তিমুলক করে প্রায় একযুগ আগে এর বীজ বপন করেছেন এদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ছাতকের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার গুনগত মান বৃদ্ধি হলে এ বিদ্যাপীঠকে তিনি কলেজে রূপান্তর করবেন বলে তার বক্তব্যে উল্লেখ করেন।
শনিবার দুপুরে বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছায়াদ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী পরিচালক নাজমুল হাকিম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য, যুক্তরাজ্য প্রবাসী ময়না মিয়া, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম কামাল, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য তাজ উদ্দিন প্রমুখ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাওলানা আব্দুল খালিক, ইউপি সদস্য সালেহ আহমদ, ফজলু মিয়া, সদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এড.শংকর দেব, সাব্বির আহমদ, মমিনুর রহমান রিয়াজ, ফরহাদ আলী, বুরহান উদ্দিনসহ এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এমপি মানিক এ বিদ্যালয়ের একটি পুরাতন ভবন সংস্কারের মাধ্যমে প্রয়াত স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর নামে নামকরণ করার ঘোষণা দেন। স্পীকার হুমায়ূন রশিদ চৌধুরী তৎকালীন সময়ে পুরাতন এ ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বলেই তার নামে এ ভবনের নাম করনের এ ঘোষানা দেন এমপি মানিক ।


