স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সরদারপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। সরদারপুর গ্রামবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
এলাকার বিশিষ্ট
মুরব্বী চাঁন মিয়ার সভাপতিত্বে ও এখলাছুর রহমান’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা মঈনুল হক, জয়নগর বাজার হাজী গনীবক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া।
এছাড়া বক্তব্য রাখেন, সাবেক ইউপি চয়ারম্যান আব্দুল্লাহ, সাফায়েত উল্লাহ, হেমন্ত তালুকদার, আজিজুর রহমান, আব্দুল কাদির, নূরুল ইসলাম, জাপা নেতা আমিরুল ইসলাম, মোহনপুর ইউপি সদস্য বাবুল মিয়া, শামসুল নূর, স্বপ্না বেগম, সাবেক ইউপি সদস্য মো. আমিরুল হক, মোহনপুর ইউপি জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবু তালিব আল মুরাদ, শিক্ষানুরাগী এখলাছুর রহমান, আজির উদ্দীন, কাজী ছায়েম, মাহমদ আলী, শুকুর মিয়া প্রমুখ।
এর আগে সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেট জোনের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যায়ে সদর উপজেলার জয়নগর বাজার হাজী গণীবক্স উচ্চ বিদ্যালয় ৪ তলা বিশিষ্ট নতুন একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- দোয়ারায় মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ
- সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


