সলফ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জের পুর্ববীরগাও ইউনিয়নের সলফ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল, সাবান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে সলফ ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে করোনা বিপর্যস্ত কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ত্রাণ ঘরে ঘরে ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা পৌছে দেন। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার,আওয়ামীগ নেতা বশির মিয়া,নিপেশ দাস, ইউপি সদস্য শাহজাহান, ছাত্র কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ রাইজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম, সদস্য মোঃ মহিবুল ইসলাম, মাহবুব আলম, শংকর দাস, রুপেশ দাস, সুমেল মিয়া, রাজ্জাক মিয়া, রুয়েল মিয়া, কামরান মিয়া, মমিনুল হক, জামিল মিয়া, বাবুল মিয়া, সুহাগ মিয়া, মুস্তাকিম মিয়া, ইকবাল মিয়া, রাজু মিয়া, হামিম, সুয়েব মিয়া, সুফি মিয়া, দ্বীন ইসলাম, ইমাদ মিয়া, নবীর হোসেন, রাশেম মিয়া, রুখন মিয়া, রাজন মিয়া, মফাজ্জল মিয়া, রেজুয়ান, হোসাইন, নজরুল ইসলাম, খোকন মিয়া প্রমূখ।