আবু হানিফ, দিরাই
সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বেলা ১১ টায় দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির উদ্যোগে শোকর্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হওয়া শোকর্যালি দিরাই পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফুলবাসী দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, সদস্য মনোরঞ্জন চক্রবর্তী, সদস্য সাজন সরদার, সাবেক প্রধান শিক্ষক শৈলেন চন্দ্র দাস, শিক্ষিকা অনিন্দিতা রায় চৌধুরী, শিক্ষক গোলাম মোস্তফা সরদার, শিক্ষক ওসমান গণী, শিক্ষক আবু হেনা, মানবাধিকার কর্মী নুরুল আজিজ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, সুজন’এর মাহবুব রহমান, সহপাঠী তাহমিনা আক্তার, নূর জাহান আক্তার, সুলতানা আক্তার কলি প্রমুখ।
বক্তারা বলেন,‘আমরা কেউ ছাত্রী, কেউ সন্তান, কেউ সহপাঠী মেধাবী শিক্ষার্থী হারিয়েছি। এই হত্যাকা- কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বখাটে ইয়াহিয়া চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এদিকে স্কুল ছাত্রী হুমায়রা আক্তার মুন্নী হত্যার প্রতিবাদ জানিয়েছেন সিলেটস্থ দিরাই শাল্লাবাসী। নগরীর একটি হোটেলে আয়োজিত প্রতিবাদ সভায় তারা এ ঘটনা নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বক্তারা বলেন, দিরাই শাল্লার মতো জায়গায় এমন ন্যাক্কারজনক ঘটনাকে কোন ভাবেই মেনে নেয়া যায় না। নারী শিশু নির্যাতনসহ সকল অপতৎপরতার বিরুদ্ধে দিরাই শাল্লাবাসীকে সোচ্চার হওয়ার আহব্বান জানান বক্তারা।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনুকুল তালুকদার ডালটন।
দিশার সভাপতি আশীষ তালুকদারের সভাপতিত্বে ও রফিনগর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন দিরাই উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, দিশা’র সাধারণ সম্পাদক হরিপদ দাশ, দীপন চৌধুরী, অর্জুন চক্রবর্তী, মলয় সরকার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য বিজিত দাস, শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা প্রমথ তালুকদার, শাবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন, নুরুজ্জামান, মুহিবুর রহমান সাজু, রাজীব আজমেদ, ইমরান আহমেদ, পাবেল চৌধুরী, রূপম তালুকদার, নোবেল তালুকদার, জোবায়ের আহমদ, রিপন দাস, অজয় দাস, রাজীব সরকার, দিলোয়ার আহমদ প্রমুখ।
- শহরে ছাত্র ইউনিয়নের মানবন্ধন
- মুন্নীর খুনী বখাটে ইয়াহিয়া গ্রেপ্তার- ১৬৪ ধারায় খুনের কথা স্বীকার করেছে ইয়াহিয়া


