সাঁড়াশি অভিযান দ্বিতীয় দিনে গ্রেফতার ৩০

স্টাফ রিপোর্টার
জঙ্গি ও সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে সুনামগঞ্জে ৩০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন জামায়াত-শিবিরের কর্মী। অন্য সবার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও  গ্রেফতারি পরোয়ানা ছিল।
পুলিশ সুপার হারুন অর রশিদ জানিয়েছেন, শুক্রবার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে শনিবার বিকাল জেলায় বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়। সবাইকে আজ রবিবার আদালতে পাঠানো হবে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো, জঙ্গিদের তালিকা হালনাগাদ, কমিউনিটি পুলিশিংকে কার্যকর করা, আগন্তুক ও ভাড়াটেদের ওপর নজরদারি বাড়ানো এবং বিদেশিদের নিরাপত্তা দেওয়াসহ বিভিন্ন বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।