সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

স্টাফ রিপোর্টার
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ইপিআই ভবনের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন’র সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুক’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক লতিফুর রহমান রাজু, শামস শামীম, বিন্দু তালুকদার, এমরানুল হক চৌধুরী, শাহজাহান চৌধুরী, শহীদ নুর আহমদ।
কর্মশালা সিভিল সার্জন ডা. আহম্মেদ হোসেন বলেন, আগামী ১৮ই জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১২ উপজেলায় মোট ৩ লাখ ৫৪ হাজার ৫ শতাধিক (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।