স্টাফ রিপোর্টার
প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী সাহসী ও বিনয়ী গণমাধ্যমকর্মী ছিলেন। মফস্বলে একটি দৈনিক সম্পাদনা করা সহজ কোন কাজ নয়। বিশেষ করে সুনামগঞ্জের মতো প্রান্তিক ও অবাণিজ্যিক শহরে এই কাজটি আরও কঠিন। আবেদ মাহমুদ আশ্চর্য মনোবল নিয়ে একটি কাগজ প্রকাশ করেছিলেন। তার সাহসী এই ভূমিকা সুনামগঞ্জের মানুষ মনে রাখবেন। আবেদ ভয়কে জয় করেছিলেন।
বুধবার সন্ধ্যায় শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সহসভাপতি, আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক অকাল প্রয়াত সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও যুগ্মসম্পাদক মাহমুদুর রহমান তারেক ও বিন্দু তালুকদারের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ,
পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), সিনিয়র আইনজীবী ও কলামিষ্ট হোসেন তওফিক চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, বিটিভি’র জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, প্রেসক্লাবের সদস্য প্রথম আলো’র স্টাফ রিপোর্টার খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি কালের কণ্ঠ ও ৭১ টিভি’র জেলা প্রতিনিধি শামস শামীম, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী।
শোকসভার শুরুতেই সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র কর্মজীবন নিয়ে সূচনা বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে এম মহিম।
আলোচনা সভার পর সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র জীবন-কর্ম নিয়ে প্রকাশিত পুস্তিকা ‘জ্যোতিষ্মান আবেদ’এর মোড়ক উন্মোচন করা হয়।
এরআগে প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরী’র হাতে প্রেসক্লাবের পক্ষ থেকে শোকবার্তা তুলে দেওয়া হয়।


