দক্ষিণ সুনামগঞ্জ অফিস
আরটিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে শোক প্রকাশ করে বিবৃতি দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মোশাহিদ আহমদ, সালেহ আহমদ হৃদয়, কার্যকরী সদস্য আলাল হোসেন, সামিউল কবির, জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।


