সাংবাদিক এ আর জুয়েল’র দাদীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট এ আর জুয়েল’র দাদী চন্দ্রমালা বিবি বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাও গ্রামে তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বৎসর। মৃত্যকালে তিনি    ৪ ছেলে ও এক কন্যাসন্তানসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। বৃহস্পতিবার বাদ যোহর তাঁর জানাযার নামাজ শেষে উজানীগাও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।