স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদান পেয়েছেন সুনামগঞ্জের দুই সাংবাদিক। এরা হলেন মরহুম মো. হাবিবুর রহমান তালুকদার ও মো. শফিকুল ইসলাম। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক তুলে দেওয়া হয়।
দিরাই উপজেলার রাধানগরের বাসিন্দা মরহুম হাবিবুর রহমান তালুকদার বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সুনামগঞ্জ প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। গত বছরের ২২ আগস্ট মারা যান তিনি। মৃত্যুর আগে বেশ কিছুদিন অসুস্থ্য ছিলেন এই সাংবাদিক। বুধবার সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন মরহুমের ছেলে সৌমিক রহমান তালুকদারের কাছে কল্যাণ অনুদানের তিন লক্ষ টাকার চেক তুলে দেন। এসময় জ্যেষ্ঠ সাংবাদিক বিটিভি প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে এবং সাংবাদিক আল হেলাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দুই লক্ষ টাকার কল্যাণ অনুদান পেয়েছেন ধর্মপাশার সাংবাদিক মো. শফিকুল ইসলামও। তিনি বহুদিন হয় প্যারালিসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগে ভুগছেন। বর্তমানে ধর্মপাশার কামলাবাজ গ্রামে নিজ বাড়ীতেই রয়েছেন তিনি। একসময় দৈনিক আজকের কাগজ’এর উপজেলা প্রতিনিধি ছিলেন এই সাংবাদিক। বৃহস্পতিবার শফিকুল ইসলাম আসতে না পারায় এবং তাঁর ঘনিষ্ট কাউকে পাঠাতে না পারায় চেক দেওয়া যায় নি।
- ছাতকে প্রশাসনের উদ্যোগে পৌরসভার টোলবক্স উচ্ছেদ
- জেলা ছাত্রলীগের সাংগঠনিক নিহানের বিচার দাবিতে মানববন্ধন


