স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদান গ্রহণ করলেন ধর্মপাশার সাংবাদিক মো. শফিকুল ইসলাম। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন অনুদানের দুই লাখ টাকার চেক তুলে দেন।
এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একএম মহিম এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এআর জুয়েল উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার দিরাই উপজেলার রাধানগরের বাসিন্দা মরহুম হাবিবুর রহমান তালুকদারকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তিন লাখ টাকার কল্যাণ অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক।
মরহুম হাবিবুর রহমান তালুকদার মৃত্যুর আগে পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) সুনামগঞ্জ প্রতিনিধি হিসাবে কাজ করেছেন। গত বছরের ২২ আগস্ট মারা যান তিনি। মৃত্যুর আগে বেশ কিছুদিন অসুস্থ্য ছিলেন এই সাংবাদিক।
ধর্মপাশার সাংবাদিক মো. শফিকুল ইসলাম বহুদিন হয় প্যারালিসিস বা পক্ষাঘাতগ্রস্ত রোগে ভুগছেন। বর্তমানে ধর্মপাশার কামলাবাজ গ্রামে নিজ বাড়ীতেই রয়েছেন তিনি। একসময় দৈনিক আজকের কাগজ’এর উপজেলা প্রতিনিধি ছিলেন এই সাংবাদিক।
- দেশের বিজ্ঞানীদের প্রথম কোভিভ-১৯ শনাক্তকরণ কিট আবিষ্কার
- বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার্থীদের টেস্ট পেপার দিলো লেকচার পাবলিকেশন্স


