সাংবাদিক কামালকে ইউ.কে বাংলা প্রেসক্লাবের অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে কামাল হোসেনের চিকিৎসার জন্য বিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট ও সুনামগঞ্জের লেখক কবি, সাংবাদিক, সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন সাংবাদিক কামাল হোসেন কে দেখতে গিয়ে এই চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট লেখক ফোরামের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সহ সভাপতি বাবরুল হাসান বাবলু, অর্থ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন শাহ, যুগ্ম সম্পাদক এম এ রাজ্জাক, সদস্য আবির হাসান মানিক প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি বুধবার ভার্চুয়াল আলোচনা সভায় ইউ.কে বাংলা প্রেসক্লাবের সভাপতি লন্ডনের প্রবীণ সাংবাদিক লেখক ও কবি কে এম আবুতাহের চৌধুরী ইউ.কে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে কামাল হোসেনের চিকিৎসার জন্য তাৎক্ষণিক বিশ হাজার টাকার অনুদান ঘোষনা করেছিলেন।