স্টাফ রিপোর্টার
দৈনিক প্রথম আলো’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান প্রথম আলো’র সেরা প্রতিবেদক-২০১৭ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার তিনি খলিল রহমানকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, কোনো
কাজের স্বীকৃতি বা পুরস্কার সেই কাজে অনুপ্রেরণা জোগায়, দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। সাফল্য নির্ভর করে কাজে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার ওপর। তিনি আরও বলেন, আমাদের সবার লক্ষ্য মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা। খলিল রহমান টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির একজন সদস্য হিসাবে সেই কাজে আরও বলিষ্ট ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করি।
উল্লেখ্য, খলিল রহমান ২০০৬ সাল থেকে দৈনিক প্রথম আলো’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন। গত ৪ নভেম্বর ঢাকায় প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।


