সাংবাদিক জহিরুল ইসলাম স্মরণে সভা

দিরাই প্রতিনিধি
দৈনিক সিলেট বাণীর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সদ্য প্রয়াত জহিরুল ইসলাম স্মরণে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের উপদেষ্টা হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সদস্য আবু হানিফ চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সোয়েব হাসান, সদস্য সচিব জিয়াউর রহমান লিটন, শাহজাহান মাহমুদ হেলাল, মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ইমরান হোসাইন, প্রশান্ত সাগর দাস, আবুল হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ, সমীরণ দাস প্রমুখ।