স্টাফ রিপোর্টার
দৈনিক সুনামকণ্ঠের শাল্লা উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেনের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং হামলাকারী হবিবপুর ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সুব্রত সরকারকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে)
মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সিপিবির জেলা শাখার সভাপতি প্রভাষক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, কৃষক নেতা আব্দুল কাইয়ূম, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক পংঙ্কজ কান্তি দে, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, সাংবাদিক স্বপন সরকার, দৈনিক সবুজ সিলেটের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার রেজাউল করিম, বৈশাখী টিভি ও ইউএনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক নবরাজের প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, নিউজ২৪ ফোর এর প্রতিনিধি এ আর জুয়েল, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি দীপাল ভট্রাচার্য্য, ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সাধারণ সম্পাদক আসাদ মনি, নিউজ এমটিভি ও দৈনিক বাংলার ডাকের প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম, ইয়াং জানর্িিলস্ট এসোসিয়েশ (ইজার) সাধারণ সম্পাদক রুজেল আহমদ প্রমুখ।
বক্তারা সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলাকারী ইউপি সদস্য সুব্রত সরকারকে গ্রেফতারের জন্য পুলিশ সুপার বরকতুল্লাহ খানের নিকট দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইউপি সদস্য সুব্রত সরকার সাংবাদিক জয়ন্ত সেনের উপর হামলা করে ও মারধর করে জখম করে। উল্টো জয়ন্ত সেনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে শাল্লা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। আহত জয়ন্ত সেন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


