সাংবাদিক টিপু সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

দিরাই প্রতিনিধি
দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিরাই প্রেসক্লাবের উদ্যোগে আছরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে মিলাদ মাহফিল, শিন্নী বিতরণ এবং পরিবারের পক্ষ থেকে কলেজ রোডস্থ বাসভবনে দোয়া মাহফিল ও শিন্নী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাবের সহ-সভাপতি সোয়েব হাসান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক          
আবু হানিফ চৌধুরী, সদস্য ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ আবুল হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উল্লেখ, সাংবাদিক টিপু সুলতান লিভার রোগে আক্রান্ত হয়ে গত বছরের ১৮ অক্টোবর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দিরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল, দৈনিক সবুজ সিলেট, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার দিরাই-শাল্লা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন।