স্টাফ রিপোর্টার
দিরাইয়ের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকালের দিরাই-শাল্লা প্রতিনিধি, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার টিপু সুলতান গুরুতর অসুস্থ। তাঁকে ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে হ্যাপাটাইটিজ বি ভাইরাস জনিত লিভার রোগে ভোগছিলেন। তাঁর ব্যয়বহুল চিকিৎসায় মানবিক সাহয্যের আবেদন জানিয়েছেন দিরাই প্রেসক্লাব ও তার পরিবার। গত বৃহস্পতিবার
হঠাৎ তার লিভারের অসুস্থতা বৃদ্ধি পেলে তাৎক্ষণিক সিলেট শহরের আয়েশা মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার বিশেষ অ্যাম্বুল্যান্সে তাকে ঢাকা গ্যাস্ট্রোলিভার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
সাংবাদিক টিপু সুলতানের স্ত্রী সন্তানেরা জানান, চিকিৎসার ব্যয়ভার বহন করতে তারা হিমশিম খাচ্ছেন। প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে তার চিকিৎসায়। জ্যেষ্ঠ এই সাংবাদিকের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্য ও দিরাই প্রেসক্লাবের সাংবাদিকরা। সাহায্য পাঠানোর ঠিকানা রবিউল ইসলাম (টিপু সুলতানের ছেলে) বিকাশ নম্বর (০১৭০৩-২৯০২৯১) পারসোনাল।
যোগাযোগ- টিপু সুলতান-০১৭১৩-৯৪০৫১৬। জিয়াউর রহমান লিটন সাধারণ সম্পাদক, দিরাই প্রেসক্লাব-০১৭২০-১৪৭৪২৩। আবু হানিফ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই প্রেসক্লাব-০১৭৬৭-৫০০৮৫০।


