বিশ্বম্ভরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেন কে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নিন্দা জানান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম পারভেজ, সাবেক প্রেসক্লাব সভাপতি নেছার আহমদ নেছার, সাংবাদিক নুরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ, মিজানুর রহমান সহ সকল সদস্যগণ। বিবৃতিতে নেতৃবৃন্দ আহত সাংবাদিক কামাল হোসেনের উন্নত চিকিৎসারও দাবি জানান।
- বঙ্গবন্ধুকে কটূক্তি : তারেকের দুই বছর কারাদণ্ড
- সাংবাদিক কামাল হোসেনের চিকিৎসার জন্য বিশ হাজার টাকা অনুদান ঘোষণা


