সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ব্রিকলেন মসজিদে মিলাদ ও দোয়া

বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মৃত্যুতে ৬ ফেব্রুয়ারি বাদ মাগরিব লণ্ডনের ব্রিকলেন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আয়োজনে মিলাদ ও দোয়া পড়ান ব্রিকলেন জামে মসজিদের ইমাম হাফিজ মতিউর হক।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা মারুফ আহমদ, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ আব্দুল ওয়াহিদ।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন লণ্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক জাহেদী ক্যারল, মোসলেহ উদ্দিন, মিসবাহ জামাল, মুহাম্মদ জুবায়ের, মুশতাক বাবুল, ড. আনিসুর রহমান, জাকির হোসেন কয়েস, আবুল হাসনাত, লণ্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমেদ, সহ কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, জেডইউএম নাজমুল হোসাইন, কবি ও সাংবাদিক আব্দুল কাইয়ূম, শাকির আহমেদ, প্রেসক্লাবের আইটি ও কমিউনিকেশন সেক্রেটারী আব্দুল হান্নান, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, মুস্তাফিজুর রহমান বেলাল, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, মাসুদ রহমান, রেদওয়ান আহমদ, আব্দুল বাসির প্রমুখ।
দোয়ায় পীর হাবিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম ইউরোপ ব্যুরো চীফ মোহাম্মদ আফজাল হোসাইন ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু পীর হাবিবের কর্মময় জীবনের কথা তুলে ধরেন।
প্রেসবিজ্ঞপ্তি