সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে শোক

স্টাফ রিপোর্টার
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান, কবি ও গবেষক ড. মোহাম্মদ সাদিক।
এদিকে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। শোক বার্তায় তিনি উল্লেখ করেছেন, সুনামগঞ্জের কৃতী সন্তান বরেণ্য এই সাংবাদিক সুনামগঞ্জের সম্মান বাড়িয়েছিলেন জাতীয়ভাবে। তাঁর মৃত্যুতে আমি অভিভাবক হারালাম। সুনামগঞ্জবাসী প্রিয়জন হারালো।
সাংবাদিক পীর হাবিবের মৃত্যুতে এছাড়াও শোক জানিয়েছেন সাংবাদিক কলামিস্ট অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, লেখক-গবেষক অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম মহিম, টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের শোক বিবৃতি
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জের কৃতি সন্তান পীর হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।
শনিবার এক শোকবার্তায় তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বাবরুল হাসান বাবলু, সদস্য শফিকুল ইসলাম, সামায়ুন কবির,শওকত হাসান, মনিরাজ শাহ, শংকর চন্দ, মুতাসিম বিল্লাহ প্রমুখ।

এদিকে বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, পীর হাবিবুর রহমানের মৃত্যুতে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, সিনিয়র সদস্য নেছার আহমদ, সদস্য ধীরেন্দ্র দেবনাথ , সদস্য নুরুল ইসলাম ও সদস্য মিজানুর রহমান।

অপরদিকে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক খ্যাতিমান সাংবাদিক, কলামিস্ট সুনামগঞ্জের কৃতি সন্তান পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার বিকাল ৫টায় এক শোক বার্তায় শোক প্রকাশ করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, কার্য নির্বাহী সদস্য মোশাহিদ আহমদ, এম এ কাশেম চৌধুরী, সালেহ আহমদ হৃদয়,মোঃ জামিউল ইসলাম তুরান প্রমুখ।


লন্ডন বাংলা প্রেসক্লাবের শোক
বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে ল-ন বাংলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে । ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় পীর হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন।