ছাতক প্রতিনিধি
প্রবীন সাংবাদিক এবং ছাতক প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক মাও. মঈন উদ্দিন আহমদ স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের পরিবার ও সাংবাদিকদের উদ্যোগে শনিবার দোয়ারাবাজার উপজেলার আমবাড়ী-গোপালপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাও. সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক রেজাউল
করিমের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ছাতক প্রেসক্লাব সভাপতি হারুন-অর-রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, মাও. ফারুক উদ্দিন, মাও. ইছকন্দর আলী, মোহাম্মদ আলী. আয়াজ মিয়া, মাও. আলতাবুর রহমান, মাও. নুর আহমদ প্রমুখ।


