সাংবাদিক মহসিন কবিরের মায়ের মৃত্যু : প্রেসক্লাবের শোক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মহসিন কবির ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. জহিরুল হক তালুকদারের মা মোছা. আরিফা খাতুন মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর মৃত্যুতে জামালগঞ্জ প্রেসক্লাব গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
জানা যায়, মোছা. আরিফা খাতুন জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের বড়বাড়ির সমাজসেবক মরহুম আব্দুল হান্নান তালুকদারের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ গ্রামের মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় মরহুমার নিকটাত্মীয়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।