স্টাফ রিপোর্টার
সময় টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অসুস্থ হিমাদ্রী শেখর ভদ্র মিঠুকে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই অনুদান বুধবার বিকালে শহরে হাছননগরস্থ বাসভবনে মিঠুর হাতে চেক তোলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, জেলা যুব সংহতির সভাপতি মনির উদ্দিন, জেলা জাতীয়পার্টি নেতা হাজী হেলাল, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, জাতীয়পাটি নেতা ফারুক আহমদ, সাজ্জাদুর রহমান সাজু, মো.সাজিুদুর রহমান প্রমুখ।


