সাংবাদিক মোঃ নুরুল হকের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত

শান্তিগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,দৈনিক সিলেটের ডাক ও আমাদের সময় পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও এমএনবিডি২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ নুরুল হকের মায়ের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলার দরগাপাশা ইউনিয়নের নিজ গ্রাম বাগেরকোনা (লালপুরে) বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এর মধ্যে শুক্রবার হযরত শাহজালাল জামে মসজিদ লালপুরে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিরনী বিতরণ করা হয়েছে। মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত ও দোয়া কামনা করেছেন সাংবাদিক মোঃ নুরুল হক ও তাহার পরিবারবর্গ। উল্লেখ্য,বিগত ২০১৩ সালের ৫ নভেম্বর মোঃ নুরুল হকের মাতা মোছাঃ মৌরশ বিবি দূরারোগ্য রোগে আক্রান্ত নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।