দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও বার্তা সংস্থা ইউএনবি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মরহুম শাহনেওয়াজ জাহানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। পারিবারিকভাবে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বিশিষ্ট সাংবাদিক ২০০৬ সালের ১৬ জুন ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জীবদ্দশায় শাহনেওয়াজ জাহান সাংবাদিকতা পেশার পাশাপাশি চলচ্চিত্রের সফল অভিনেতা হিসাবে সুনাম কুড়িয়েছেন। প্রায় ২৮টি ছবিতে অভিনয় করেছেন। বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করেও সুনাম অর্জন করেন। শিক্ষা, সাংস্কৃতিক সামাজিক কর্মযজ্ঞেও তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। সদর উপজেলার জগন্থনাপুর (২নং) গ্রামে বেসরকারি প্রাইমারী বিদ্যালয় পুন:প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও তিনি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার দীর্ঘ বৎসর যাবৎ সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একজন কবি, গীতিকার ও গিটারবাধক, হিসাবে পরিচিত লাভ করেন। তাঁর অগণিত গান ও কবিতা বিভিন্ন সংকলন ও ম্যাগাজিনে প্রকাশে স্থান পেয়েছে। তাঁর রচিত অনেক গান বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র প্রচারিত হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তি


