সাংবাদিক শাহনেওয়াজ জাহানের মৃত্যুবার্ষিকী পালিত

দৈনিক মানবজমিনের সাবেক স্টাফ রির্পোটার ও বার্তা সংস্থা ইউএনবি’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক শাহনেওয়াজ জাহানের ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে পারিবারিকভাবে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শাহনেওয়াজ জাহান সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কন্ঠশিল্পীও ছিলেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তিনি সদর উপজেলার জগন্নথপুর (২নং) গ্রামে বেসরকারি প্রাইমারী বিদ্যালয় পুন:প্রতিষ্ঠা করেন। এছাড়াও জেলা উদীচীর শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি