জামালগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে শহজাদপুরে পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালগঞ্জ প্রেসক্লাব’র সাংবাদিকবৃন্দ। সোমবার দুপুরে জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের
সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় দৈনিক, আঞ্চলিক দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় জামালগঞ্জে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে সাংবাদিকদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সাধারণ সম্পাদক মো. নিজাম নুর, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার, দপ্তর সম্পাদক আবুল কালাম জাকারিয়া, সদস্য বাদল কৃঞ্চ দাস ও শেরে আলম শেরু প্রমুখ।
সাংবাদিকদের মানববন্ধনে এসে একাত্মতা পোষণ করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, কালীপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুর রহিম, মিজানুর রহমান, শিক্ষক তহুর মিয়া, সমাজকর্মী আব্দুল মোছাব্বির, আলতাফুর রহমান, ইবাদুর রহমান প্রমুখ।


